২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুদ্ধাপরাধ মামলায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর বাগেরহাট থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 04:22 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

মঙ্গলবার রাতে বাগেরহাটের কচুয়া থানা পুলিশ আব্দুল আলী মোল্লাকে (৭৫) তার উদানখালি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার দুপুরে এনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের চার যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।

আব্দুল আলী কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের উদানখালি গ্রামের প্রয়াত হোসেন উদ্দিন মোল্লার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, আব্দুল আলী ১৯৭১ সালের ২৩ মার্চ সকালে একই এলাকার উকিল উদ্দিন মাঝিকে বাড়ি থেকে ধরে উদানখালী কাঠেরপুলের উপর নিয়ে নির্যাতন করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

কচুয়া থানার ওসি কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার প্রায় চার দশক পর ২০০৯ সালের ২৮ জুন উকিল উদ্দিন মাঝির স্ত্রী ফতেমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি তদন্ত করে।

“তাদের প্রাথমিক তদন্তে চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় সংশ্লিষ্ট আদালতে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায়। শুনানি শেষে ট্রাইবুন্যাল ওই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।

“পরোয়ানা হাতে পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। আব্দুল আলীকে রাতেই ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হয়েছে।”

অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বললেও তাদের নাম জানননি ওসি।

এর আগে গত বছরের জুলাই মাসে যুদ্ধাপরাধের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরনো খবর:

বাগেরহাটে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৪