২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রেললাইনে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রীর মৃত্যুর ঘটনায়  রেলওয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 11:41 AM

Updated : 11 Apr 2022, 10:46 PM

বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন - বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও স্বাস্থ্য কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী।

আগামী ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলে জানান রেল কর্মকর্তা অসীম কুমার।

কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার নয়ানগর-সোনাখালী রেলক্রসিংয়ে রোববার সকালে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

রেল কর্মকর্তা অসীম কুমার বলেন, ঘটনার পর বিকালেই তিনি ও রেলওয়ের অন্য কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

“ওই রেলক্রসিংটি অনুমোদিত হলেও তা ছিল অরক্ষিত। তবে সেখানে সতর্কীকরণের একটি সাইনবোর্ড লাগানো ছিল।”

জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১০২টি অনুমোদিত ক্রসিং রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১৭টিতে লোক আছে, ৯০টি  ক্রসিং  রয়েছে অরক্ষিত অর্থাৎ সেখানে দেখার কেউ নেই। আর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রয়েছে ২০টি ক্রসিং, যেখানে কোনো লোক নেই।

স্থানীয়রা রেলপথের আশপাশে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা তৈরির পর অননুমোদিত এসব ক্রসিং তৈরি করেছে বলে তিনি জানান।

পুরনো খবর:

অরক্ষিত ক্রসিংয়ে গাড়ি, ট্রেনের ধাক্কায় নিহত ৫