অরক্ষিত ক্রসিংয়ে গাড়ি, ট্রেনের ধাক্কায় নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কারে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈরের গোয়ালবাথানের নয়ানগর-সোনাখালী ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এস আই মো. রাসেল জানান।
জয়দেবপুর জংশনের মাস্টার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কিছুদূর গিয়ে মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের পথে ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর প্রাইভেটকারটি ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। ওই অবস্থায় আটকে থাকা গাড়িটি নিয়েই এগিয়ে যায় ট্রেন। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে আক্ষরিক অর্থেই দলা পাকিয়ে যায়।
প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যাওয়ার পর ট্রেন একটি সেতুতে উঠলে নিচে ফাঁকা জায়গা পেয়ে প্রাইভেট কারের ভাঙা বিভিন্ন অংশ নিচে পড়ে। রেলসেতুর নিচে কংক্রিটের প্ল্যাটফর্মে গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
সেতু পেরিয়ে আরও আধা কিলোমিটার যাওয়ার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওসি।
রিভা স্থানীয় একটি মিশনারি স্কুলে প্লে গ্রুপ এবং তালহা নার্সারিতে পড়ত। রিপনের প্রাইভেট কারে করে তারা স্কুলে যাচ্ছিল বলে এস আই রাসেল জানান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর লাইন আটকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চাঁপাই এক্সপ্রেস এবং উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আশপাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
দুপুরে ঢাকা থেকে উদ্ধারকারী দল গিয়ে বগি উদ্ধার করলে বিকাল ৩টার দিকে ওই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়। মৈত্রী এক্সপ্রেসও ওই সময় কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় ওই ট্রেনে দায়িত্বরত ওসি হিমাংশু কুমার দাস জানান।
সেখানে কেবল একটি সাইনবোর্ড বসিয়ে সবাইকে নিজ দায়িত্বে চলাচল করতে বলা হয়েছে।
গতবছরও ওই ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয় জানিয়ে শাজাহান মিয়া বলেন, “আমরা ব্যারিয়ার বসানোর দাবি জানিয়ে এলেও আজ পর্যন্ত তা দেয়নি।”
