২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় স্কুলছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার দুটি জায়গা থেকে এক স্কুলছাত্রীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 01:16 AM

Updated : 19 Aug 2022, 03:21 PM

রোববার আশুলিয়ার চিত্রশাইল এলাকা থেকে দশম শ্রেণির ছাত্রী সুমা আক্তার (১৬) এবং গোমাইল এলাকা থেকে মোখলেছুর রহমানের (৪০) উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

গোমাইল এলাকার হাজী আতিকুর রহমানের বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় মোখলেছুরের লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানান।

“পারিবারিক কলহের জেরে মোখলেছুর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।

সুমা চিত্রশাইল এলাকার খোকন মিয়ার মেয়ে। তিনি গাজীরচট হাই স্কুলের দশম শ্রেণিতে পড়তেন। মোখলেছুর জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দোপাইপুরি গ্রামের আবু ইসহাকের ছেলে।

সুমার বাবা খোকন মিয়া জানান, “সকালে স্কুলে ভর্তির জন্য টাকা চেয়েছিল। টাকা না দিয়ে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে বলে আমি কাজে চলে যাই। দুপুরে স্থানীয়রা ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।”

পরে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।