ঈশ্বরদীতে আগুনে পুড়ল ১০ দোকান
পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় আলহাজ মোড়ে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তোজাম্মেল হক জানিয়েছেন।
