২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্র ও গুলিসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:55 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

আটক মো. সাইফুল ইসলাম শিপন (৩৫) বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

বুধবার বিকালে উপজেলার পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।

তিনি বলেন, গোপন খবরে র‌্যাব অভিযান চালিয়ে শিপনকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘর থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শিপনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বরে জানান এ র‌্যাব কর্মকর্তা।