২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় শাবির প্রশাসনিক কর্মকর্তা নিহত

ট্রাকের ধাক্কায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 10:56 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

মঙ্গলবার নগরীর নর্থ ইস্ট মেডিকেলের সামনে দুর্ঘটনা ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান।

নিহত হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ওসি আতাউর বলেন,সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালানোর সময় একটি ট্রাক ধাক্কা দিলে হারুন-অর-রশীদ ঘটনাস্থলেই মারা যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাকিল ভূইয়া জানান, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে একটি জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে পাঠানো হবে।