২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 02:23 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

মঙ্গলবার উপজেলার রামরাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান।

নিহত হালিমা বেগম (২৪) ওই গ্রামের আলমগীরের স্ত্রী।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

ওসি মঈনুর বলেন, আলমগীর মাদকাসক্ত হওয়ায় পুত্রবধূ হালিমাকে একটি জমি রেজিস্ট্রি করে দেন তার বাবা। কিন্তু ওই জমিটি তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হালিমাকে চাপ দিচ্ছিলেন আলমগীর।

“এ নিয়ে কলহের জেরে মঙ্গলবার ভোরে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আলমগীর।”

খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আলমগীরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।