২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি প্রতিষ্টানের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার বিকালে খাঁপাড়া রোড অবস্থিত ফার্মা ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ওয়ার্কশপে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি বলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান।

তিনি বলেন,“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিকালে ৪টার দিকে ওই ওয়ার্কশপে আগুন ধরে যায়। পরে তা বাঁশের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

ওয়ার্কশপের ব্যবস্থাপক মো. সানোয়ার হোসেন বলেন, এই ওয়ার্কশপে ফার্মাসিটিক্যালস ও ফুড কারখানার বিভিন্ন পার্টস, লকার ও কেবিনেট তৈরি হয়। ওয়ার্কশপে আগুন লাগলেও মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।