২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা হবে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে। এবার এখানে প্রতিটি আসনের জন্য আবেদন করেছেন ৪৩ জন ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 02:05 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, এ বছর ২০টি বিভাগে ৮৮০ আসনের বিপরীতে ৩৭ হাজার ৭৭৮ প্রার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মানে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিপ্রার্থী ৪৩ জন।

পাবনা শহরের মোট ১২টি কেন্দ্রের ৬২৬টি কক্ষে তিন পর্বে ভর্তি পরীক্ষা হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া অন্য কেন্দ্রগুলো হচ্ছে - পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইমাম গায্যালী স্কুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম. মনসুর আলী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), সরকারি মহিলা কলেজ, শহীদ ফজলুল হক পৌর উচ্চবিদ্যালয়, গোপাল চন্দ্র ইনস্টিটিউট, সেন্ট্রাল গার্লস হাইস্কুল ও পাবনা কলেজ।

জনসংযোগ কর্মকর্তা ফারুক আরও জানান, সি ইউনিটের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত; বি ইউনিট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা; এ, এ-১, এ-২ ইউনিটের পরীক্ষা হবে বিকাল সাড়ে ৩ থেকে।

পুরনো খবর:

পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৩ প্রার্থী