২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৩ প্রার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতকে ৮৮০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩৭ হাজার ৭৭৮ জন ভর্তিচ্ছু। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন হয়েছে ৪৩টি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 07:56 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে অ১ এবং  অ২ ইউনিটে ২৭০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৮৫৩ জন, বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে ই ইউনিটে ২৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৬৩৬ জন, বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঈ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৮৯ জন প্রার্থী।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে ২৫ অক্টোবর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে।

ফারুক হোসেন জানান, আগামী ২৩ ডিসেম্বর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি অনুষদের অধীনে ২০টি বিভাগে মোট ৮৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিভাগগুলো হলো-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে গণিত, পদার্থ বিজ্ঞান, ফার্মেসি, রসায়ন ও পরিসংখ্যান বিভাগ। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদে ব্যবসায় প্রশাসন বিভাগ; মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ এবং লোকপ্রশাসন বিভাগ এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ।