টঙ্গীতে বিক্রির সময় পশু ও পাখি জব্দ
গাজীপুরে বিক্রির সময় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রাণী জব্দ করেছে বন বিভাগ।
রোববার দুপুরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এএসএম জহির আকনের নেতৃত্বে টঙ্গী বাজারে এ অভিযান চালানো হয় বলে বণ্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিগার বলেন, টঙ্গীর আশপাশের বন জঙ্গল থেকে অবৈধভাবে পশু-পাখি শিকার করে প্রতি রোববার হাটের দিন সেগুলো বেচা-কেনা করা হওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
এ ঘটনায় বন্য আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
নিগার বলেন, বন্যপ্রাণী আইনে বন্যপ্রাণী ধরা, মারা এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
