২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতের নির্দেশে’ প্রার্থিতা ফিরে পাওয়ার দাবি

জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় জাসদ সমর্থিত চেয়ারম‌্যান প্রার্থী গোলাম মহসিন আদালতের নির্দেশে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে দাবি করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার গোলাম মহসিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

জেলা পরিষদের সনদধারী ঠিকাদার হওয়ায় গত ৩ ডিসেম্বর গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশন।

তিনি বলেন, “জেলা পরিষদের ঠিকাদারি লাইসেন্স অনেক পূর্বেই হস্তান্তর করা হলেও খোঁড়া যুক্তি দেখিয়ে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করে দেন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলাম।

“বৃহস্পতিবার দুপুরে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক ওবাইদুল হাসান এবং কৃঞ্চা দেবনাথ আমার মনোনয়নপত্র রহাল রাখার আদেশ দিয়েছেন।”

উচ্চ আদালতের কোনো আদেশ এখনও হাতে আসেনি বলে জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানিয়েছেন।

পুরনো খবর:

কুষ্টিয়া জেলা পরিষদে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল