‘সুন্দরবন রক্ষার’ দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
‘সুন্দরবন রক্ষায়’ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ দূরত্বে স্থাপনের দাবিতে ঠাকুরগাঁওয়ে শনিবার মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা যুবমৈত্রীর সভাপতি ইমরান হোসেন চৌধুরী প্রমুখ।
