২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

উত্তরের ১৬ জেলায় কভার্ডভ্যান-লরি ধর্মঘটের মধ্যে ‘ট্রাক শ্রমিকদের হাতে লাঞ্ছিত হওয়ার’ প্রতিবাদে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 11:38 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

উত্তরে চলছে ট্রাক-লরি ধর্মঘট

বৃহস্পতিবার রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৮টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় ট্রাক শ্রমিকরা ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালক ও সহকারীকে লাঞ্ছিত করে। এ ঘটনার পর থেকে মোটর শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দেয়।

দুইপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান ওসি।

‘পুলিশি হয়রানি’ বন্ধসহ সাত দফা দাবিতে  বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে উত্তরের ১৬ জেলার ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, “সকাল থেকে ট্রাক ও লরি শ্রমিক-মালিকদের ধর্মঘট চলছে, অথচ বাস আটকানো ও বাস শ্রমিক রাসেলকে মারধর করেছে তারা। এ জন্য আমরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।”

‘মারধরে’ জড়িত ওই ট্রাক শ্রমিককে গ্রেপ্তার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান তিনি।