২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরীক্ষায় ফেল করায়’ বগুড়া মেডিকেলে ভাংচুর

‘পরীক্ষায় ফেল করার জেরে’ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভাংচুর করেছে ছাত্ররা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 09:58 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

বৃহস্পতিবার দুপুরে প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে বলে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান।

“এ নিয়ে কর্তৃপক্ষ কোনো মামলা করেনি, কাউকে আটক করা হয়নি।”

কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবিব বলেন, দ্বিতীয় বৃত্তিমূলক পরীক্ষায় এবার বগুড়া মেডিকল কলেজের ১৫১ শিক্ষার্থী অংশ নেয়। এতে প্যাথলজি বিষয়ে ৩১ জন ছাত্র ফেল করে।  

“দুপুর ১ টার দিকে ফল প্রকাশের পর ১৫/২০ জন শিক্ষার্থী প্যাথলজি বিভাগে লাঠিসোটা নিয়ে প্রবেশ করে ভাংচুর শুরু করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনা তদন্তে একটি কমিটি ও শনিবার একাডেমিক কাউন্সিলের সভা আহবান করা হয়েছে বলে জানান তিনি।