২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষা শনিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 07:34 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ১৬২৪২ নম্বরে এসএমএস করেও আসন বিন্যাস জানতে পারবে।  

এবার দুইটি ইউনিটে এক হাজার ৫৬৩টি আসনের বিপরীতে ৫৪ হাজার ৩৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। সে হিসাবে প্রতি আসনে ৩৫ জন শিক্ষার্থী লড়বে।