২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার তক্ষক উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবার উপজেলায় অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে বিজিবি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:25 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সকালে উপজেলার বাঁশতলা সীমান্তের দক্ষিণ কলোনি থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, তক্ষকগুলো পাচারা করার জন্য আনা হয়েছিল। গোপন খবরে অভিযান চালিয়ে বিজিবি তা উদ্ধার করেছে।

উদ্ধার তক্ষকের মূল্য আনুমানিক চার কোটি ৫৮ লাখ টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।