২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:44 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৩০টি আসনের বিপরীতে মোট দুই লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী আবেদন করছে। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বে ১০৯ জন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission থেকে জানা যাবে।