২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার দুই পক্ষ এক জায়গায় সভা ডাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়া শহরে জাতীয় পার্টির দুটি পক্ষ একই সময় একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 01:00 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

শহরের পৈরতলার পুনশ্চ কমিউনিটি সেন্টার এলাকায় শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুল হক।

তিনি বলেন, জিয়াউল হক মৃধাকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করে কমিটি গঠন করে পুনশ্চ কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টায় পরিচিতি সভা ডাকা হয়।

“কিন্তু কমিটি গঠনের প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সভার ঘোষণা দেন পৌর জাতীয় পার্টির সভাপতি ফিরোজ খান, জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওহায়েদুল হক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান পক্ষ।”

এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুল হক।