২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে প্রতি আসনে লড়বে ৩৫ জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান)ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন এ কথা জানান।

আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় ‌‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক বেলায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শেষ হয়।

“এবার দুইটি ইউনিটে ৫৪ হাজার ৩৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছে, যেখানে আসন সংখ্যা মাত্র এক হাজার ৫৬৩টি। সে হিসাবে প্রতি আসনে ৩৫ জন শিক্ষার্থী লড়বে।”

‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৮ এবং ‘বি’ ইউনিটে ৯৫০ আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৭ জন আবেদন করেছে।