২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান।

নিহত মোসলেউদ্দিন (৩৫) গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।

মোসলেউদ্দিনের স্ত্রী জিয়াসমিন আক্তার বলেন, সোমবার সকালে মোসলেউদ্দিন বাড়ির এক স্থান থেকে মাটি কেটে ঘরের সামনের নিচু স্থান ভরাট করছিল। এ সময় তার ছোট ভাই খলিল মিয়া ওই স্থান থেকে মাটি কাটতে নিষেধ করে।

“এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল ঘর থেকে ছুরি এনে মোসলেউদ্দিনের গলায় আঘাত করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মোসলেউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।