২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহায়তা করায় যশোরে কেন্দ্র সচিবসহ বহিষ্কার ৩, শিক্ষক আটক

যশোরের চৌগাছায় জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা করায় একটি কেন্দ্রের সচিবসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে; আটক করা হয়েছে একজন শিক্ষককে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 07:47 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

রোববার সন্ধ্যায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেজ হাসান এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃত লুৎফুন্নেছা মোয়াজ্জেদা উপজেলার ছারাবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই কেন্দ্রের সচিব, মনিরুল ইসলাম ওই স্কুলের অফিস সহকারী আর গোলাম রাব্বানী হাজি সর্দার মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আটক নাজমুল হাসান নান্নু সর্দার মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

পারভেজ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চৌগাছার ছারাবালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের শিক্ষকদের মাধ্যমে নকল সরবরাহ করা হচ্ছে- এমন সংবাদে ওই আমি কেন্দ্রে উপস্থিত হই।

“বিষয়টির প্রমাণ পেয়ে কেন্দ্র সচিবসহ তিনজনকে বহিষ্কার ও এক শিক্ষককে পুলিশে দেওয়া হয়।”