২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে আটকে পড়া জেলেদের উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল হয়ে সাগরে আটকে পড়া চার জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

সেন্টমার্টিন থেকে দুটি ট্রলার নিয়ে যাওয়া লোকজন রোববার বিকালে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কয়েকজন জেলে দুটি ট্রলার নিয়ে তাদের উদ্ধারে গেছেন।  

“বেলা দেড়টার দিকে তারা আটকে পড়াদের দেখা পান। বিকাল সোয়া ৫টার দিকে সবাই সেন্টমার্টিন পৌঁছেন।”

উদ্ধার চার জেলে হলেন টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের কোনাপাড়ার মাঝি আব্দুর রহমান (৪০), পশ্চিমপাড়া শামসুল আলম (২৫), রহমত উল্লাহ (৪৫) ও মাঝেরপাড়া মোহাম্মদ আমিন (২৪)।

শুক্রবার ভোরে তারা সাগরে মাছ ধরতে যান। শনিবার বিকালে তাদের ফিরে আসার কথা থাকলেও সাগরের ১৬ বাইন (স্থানীয়ভাবে পরিচিত) এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বৈরি আবহওয়ার মধ্যে তাদের ট্রলারটি সাগরে আটকা পড়ে।

এরপর থেকে তারা সাগরে ভাসছিলেন। বিষয়টি ফোনে পরিবারের সদস্যদের জানান।