ফরিদপুরের গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য আটক
ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রাইভেটকার নিয়ে পালানোর সময় গাড়ি ছিনতাইকারী চক্রের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বুধবার গভীর রাতে বাগাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আলী আশরাফ নান্নু (২৮) মাগুরা সদর উপজেলার মো. শরিফুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে গাড়ির চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসপি সুপার আমিনুর বলেন, রাত ১টার দিকে গাড়ি ছিনতাইকারী চক্রের কয়েকজন ঢাকা থেকে মধুখালী যাওয়ার কথা বলে একটি প্রাইভেটকার ভাড়া করে।
তিনি বলেন, জসিম সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে বাগাট এলাকার পুলিশের টহল দল ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক এবং একটি ওয়ান শ্যুটারগানসহ নান্নুকে আটক করে।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, নান্নু দীর্ঘদিন ধরেই ঢাকা-খুলনা সড়কে গাড়ি ছিনতায়ের সঙ্গে জড়িত।
“তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় গাড়ির চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে।”
