২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আ. লীগ নেতার পদোন্নতিতে বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাজীপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 09:57 AM

Updated : 11 Oct 2022, 08:56 PM

জেলা বিএনপির সহ-সভাপতি মো. আফজাল হোসেন কায়সার ও  আহম্মদ আলী রুশদীসহ কয়েকজন বুধবার রাতে সবুজের বাসায় যান।

এই আওয়ামী লীগ নেতাকে তারা ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে দেন।

বিএনপি নেতা আফজাল বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আমাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ নেই।”

আওয়ামী লীগ নেতা সবুজও বিএনপি নেতাদের সহযোগিতা পাওয়ার প্রত্যাশার কথা বলেন।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হককে সভাপতি ও ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা আওয়ামী লীগের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সবুজ এর আগে একই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।