বুড়িগঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাসমান লাশটি পাওয়া যায় বলে হাসনাবাদ নৌ পুলিশ ফাড়িঁর এসআই মো. সামসুল আলম জানান।
সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি আক্তার নামের ওই শিশুটি নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার কাজ চালালেও বিকাল পর্যন্ত বৃষ্টির কোনো সন্ধান মেলেনি।
এসআই সামসুল বলেন, দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে বুড়িগঙ্গা নদী থেকে বৃষ্টির লাশ লাশট উদ্ধার করা হয়।কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
