সিরাজগঞ্জে নারী ‘জেএমবি’ গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলায় জেএমবির এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার আকলিমা খাতুন (২৫) কাজিপুর উপজেলার বরইতলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে।
তিনি জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে ভাষ্য গোয়েন্দা পুলিশের।
ওহেদুজ্জামান বলেন, আকলিমা জেএমবির হয়ে কাজ করার জন্য নারী আত্মঘাতী দলের সদস্য সংগ্রহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, আকলিমাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন রেখেছে।
