২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গলা কেটে গৃহবধূকে হত্যার চেষ্টা

‘নেশার টাকা না পেয়ে’ রাজশাহী নগরীতে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

বোয়ালিয়ার হেতেম খাঁ কলাবাগান এলাকায় রোববার এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান।

আহত সাথী বেগমকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারের বরাত দিয়ে ওসি বলেন, বিয়ের পর থেকেই সাথীর স্বামী হাসিবুর রহমান যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে আসছিল।

“রোববার সকালে নেশার করতে টাকা চেয়ে না পেয়ে ধারালো চাকু দিয়ে সাথী কে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। ওই সময় সাথীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাসিবুর পালিয়ে যায়।”

ওসি জানান, ঘটনার পর হাসিবুর রহমান পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজস্ট্রিার সুব্রত কুমার বলেন, ধারালো অস্ত্রের আাঘাতে সাথীর গলা ও মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে শ্বাসনালী কাটেনি। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন।

তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানান ডা. সুব্রত।