২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘অপহরণ চক্রের’ ৭ সদস্য আটক

নারায়ণগঞ্জ সদর দুই নারীসহ অপহরণকারী চক্রের সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

বুধবার উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম জানান।

আটককৃতরা হলেন বাছেদ আলম বাসার ওরফে দারোগা বাসার ও তার ছয় সহযোগী সোহেল রানা, আসাদ উল্লাহ, আবু বক্কর সিদ্দিক, আরিফ, সোনিয়া ও রানী বেগম।

তাদের কাছ থেকে এক জোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল ও ভুয়া পুলিশের এসআই পরিচয়ের বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ১৮ সেপ্টেম্বর বাছেদ ও তার সহযোগী বাসার গোয়েন্দা পুলিশের এসআই পরিচয় দিয়ে ভূঁইগড় এলাকা থেকে কবির হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ‘অপহরণ’ করে।

“পরে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করলে তার পরিবার ২০ হাজার টাকা দিয়ে তাকে মুক্ত করে আনেন।

“পরে কবিরের স্ত্রী ডিবি পুলিশ কার্যালয়ে অভিযোগ জানালে বাছেদকে খেলনা পিস্তল ও হাতকড়াসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের ধরা হয়।”