২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাত: দিনাজপুরে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

অর্থ আত্মসাতের মামলায় দিনাজপুরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 02:17 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার বিকালে দিনাজপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হুমায়রা খানম দিনাজপুরের এবি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার।

আসামি হুমায়রা মামলার শুরু থেকেই পলাতক বলে দুদকের আইনজীবী এ এইচ এম শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এবি ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক সাদিক খান মজলিস ২০১৪ সালে দিনাজপুর কোতোয়ালি থানায় হুমায়রার বিরুদ্ধে অর্থ আত্মসাতের এই মামলা করেন।

ওই শাখায় থাকাকালে হুমায়রা বিভিন্ন সময়ে মোট ২৮ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাত করেন বলে অভিযোগ করা হয় মামলায়।

পুলিশ পরে মামলাটি দুদকে স্থানান্তর করে। তদন্ত শেষে দুদক কর্মকর্তা মো. মহাতাব উদ্দিন হুমায়রার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।