২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে ‘মারধরের প্রতিবাদ করায়’ বাবাকে ছুরিকাঘাতে হত্যা

ফেনীতে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক মো. শাহীনুজ্জামান।

নিহত লোকমান হোসেন (৫০) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকার আকবর মিঞার ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।  

পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, শনিবার রাতে ক্যারম খেলা নিয়ে নোয়াবাদ এলাকার দোকানদার নিজাম উদ্দিনের সঙ্গে হাতাহাতি হয় লোকমান হোসেনের ছেলে সোহেলের। খবর পেয়ে লোকমান এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে দোকানদার নিজাম উদ্দিন তাকে ছুরি মারে।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ফেনী জেলা সদর হাসপাতালের ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এ ঘটনায় নিহতের বড় ছেলে মোহাম্মদ হানিফ বাদী হয়ে একটি মামলা করেছেন।