নাশকতার মামলায় রাজশাহী সিটির কাউন্সিলর গ্রেপ্তার
নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দিলদার নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, পাঁচটি নাশকতার মামলার আসামি কাউন্সিলর দিলদার। এর মধ্যে চারটিতে জামিনে থাকলেও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সে মামলায় তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।
