২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় যশোরে ২ ব্যক্তির যাবজ্জীবন

মাদক বহনের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এরা হলেন বরিশালের জামিল হোসেন ওরফে জামাল হোসেন রাজিব ও সোহেল রানা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিমল কুমার রায় বলেন, ২০১১ সালের ২৮ ডিসেম্বর ৫০ বোতল ফেনসিডিলসহ যশোরের বেজপাড়া থেকে ওই দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই তোফায়েল আহম্মেদ একটি মামলা করেন।