২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে হাড় উদ্ধার

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

বুধবার দুপুরে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।

তবে এগুলো একজনের দেহাবশেষ নাকি আগে পাওয়া কঙ্কালের অংশ তা জানা যায়নি।

গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ৩৯ জনের মৃতদেহ পাওয়া গেছে।

আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার চালাকালে বুধবার বেলা সোয়া ২টার দিকে ওই দেহাবশেষ পাওয়া যায়।

এর আগে সোমবার ধ্বংসস্তূপ থেকে তিন জনের মৃতদেহ (কঙ্কাল) উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তাদেরও পরিচয় মিলেনি। ফলে বুধবার দুপুর পর্যন্ত অজ্ঞাত লাশের সংখ্যা ছিল ১১।

পুরনো খবর:

টাম্পাকোর অগ্নিকাণ্ড রাসায়নিক থেকে: তিতাস
টাম্পাকো: ৬ লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা
টাম্পাকো দুর্ঘটনা: আরও এক শ্রমিকের মৃত্যু
টাম্পাকো অগ্নিকাণ্ড: ৫ দিন পর তিতাসের তদন্ত কমিটি
টাম্পাকো মালিকের বিরুদ্ধে আরেক মামলা
টাম্পাকোর বিস্ফোরণ ‘বুস্টার মেশিন’ থেকে?