২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো অগ্নিকাণ্ড: ৫ দিন পর তিতাসের তদন্ত কমিটি

টঙ্গীর বিসিক নগরীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণের পেছনে ‘গ্যাস লাইনে লিকেজ’ দায়ী কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে তিতাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুরে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 12:53 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকেীশলী মীর মশিউর রহমান।

তিতাসের ঢাকা মেট্রো উত্তরের মহাব্যবস্থাপক (বিপনন) প্রকৌশলী রানা আকবর হায়দারীকে কমিটির প্রধান করা হয়েছে।

তার সঙ্গে সংস্থাটির ঢাকা মেট্রো-৪ এর উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী বাসুদেব সাহা ও উপ-ব্যবস্থাপক (ভিজিলেন্স বিভাগ) শহীদ হোসাইন সোহাগকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তিতাসের এমডি নিজেও বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান।

শনিবার সকালে ওই প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সর্বশেষ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি এবং নিখোঁজ রয়েছে ১০ জন।

এ ঘটনার পর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।