২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো: ৬ লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের রক্ত ও লালা সংগ্রহ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, বুধবার ঢাকার মালিবাগের সিঅইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে নিখোঁজদের মধ্যে নয় পরিবারের ১৮ জনের লালা ও রক্ত সংগ্রহ করা হয়।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকোতে বিস্ফোরণের পর আগুন ধরে ভবনের একটি অংশ ধসে ৩৫ জনের মৃত্যু হয়; যার মধ্যে ছয় লাশের পরিচয় জানা যায়নি।

এরপর থেকে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সুমন বলেন, “দুর্ঘটনায় কারখানার নিখোঁজ ১১ জনের স্বজনদেরই ওই ল্যাবে যেতে বলা হয়েছিল। এর মধ্যে নয় জনের স্বজনের লালা ও রক্ত পাওয়া গেছে।”  

এরা হলেন শ্রমিক জয়নুল আবেদিন (৩৮), অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭), কারখানার স্কুটিং অপারেটর মো. অনিসুর রহমান (৩০), সহকারী অপারেটর মো. জহিরুল ইসলাম (৩৮), অপারেটর রিয়াজ হোসেন মুরাদ (২২), আজিম উদ্দিন (৩৫), নাসির উদ্দিন (৩৫), মাসুম আহমেদ (৩০), রফিকুল ইসলামের (৩০) স্বজন।

রোববার কারখানার পরিচ্ছন্নকর্মী মো. মামুন (২৮) ও চুন্নু মোল্লার (২২) স্বজনরা ডিএনএ পরীক্ষার জন্য লালা ও রক্ত দেবেন বলে জানান এসআই। 

পুরনো খবর:

টাম্পাকো দুর্ঘটনা: আরও এক শ্রমিকের মৃত্যু
টাম্পাকোর বিস্ফোরণ ‘বুস্টার মেশিন’ থেকে?