নওগাঁয় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নওগাঁর বদলগাছীতে নিখোঁজ থাকার তিনদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পুকুড়িয়া গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন জানান।
নিহত রনি (০৬) ওই এলাকার জামিল হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার দুপুর থেকে নিখোঁজ রনি ছিল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
“সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে রনির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
পরে পুলিশ লাশ উদ্ধার নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
