২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গ্রেপ্তার ৪ ‘জেএমবির’ বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার চার সন্দেহভাজন জেএমবি সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 01:08 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

পুরনো খবর:

সিরাজগঞ্জে বোমাসহ চার ‘জেএমবি’ আটক
সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২ নারী বগুড়ার

মঙ্গলবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রওশন আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার চার জনসহ অজ্ঞাত পরিচয় আরও সাত জনকে মামলায় আসামি করা হয়েছে।

এসআই রওশন আলী জানান, বুধবার সকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে। বিকালে রিমান্ড আবেদনের শুনানি হবে।   

মঙ্গলবার ভোরে রায়গঞ্জের নলকা ইউনিয়নের এরান্দহ বাজার জামিয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার এবং বোমা, জিহাদি বইসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের তারা তারা সদস্য ও অর্থ সংগ্রহ এবং জিহাদী বই বিতরণসহ সংগঠনের কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে ওই মাদ্রাসায় বৈঠক করার কথা জানান বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন নলকা ইউনিয়নের এরান্দহ বাজারের মৃত জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬) এবং কাজিপুর উপজেলার গান্দাইল দক্ষিনপাড়ার ইসহাক আলীর ছেলে আবুবক্কার সিদ্দিক (৪৯)।

এদের মধ্যে জয়নাল আবেদিন জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি (শায়েক) ও আবুবক্কার সিদ্দিক কোষাধ্যক্ষ বলে পুলিশ জানিয়েছে।