বরিশালে নবজাতকের লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রহমতপুর এলাকার খানপুরা সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে উত্তর রহমতপুর খানপুরা সড়কের পাশ থেকে একটি নবজাত ছেলেসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
“নবজাতকের বয়স এক থেকে দুই দিন হতে পারে বলে পুলিশ ধারণা করছে।”
লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
