চাঁদাবাজির মামলায় সাংসদ রিফাতের ছেলে গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার সরকারদলীয় নারী সাংসদ রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুমনের (৩৩) মা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (৩১২) সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
রোববার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
“এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।”
