২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ২ খুন

জামালপুরের মাদারগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে ও সদরে এক গার্মেন্টকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার সদরের ছোনটিয়া গ্রামে ও শুক্রবার রাতে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ছোনটিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে গার্মেন্টকর্মী আসাদুল ইসলাম (৩০) ও এবং জোনাইল গ্রামের মৃত আব্দুল খালেকের আয়শা বেওয়া (৫০)।

মাদারগঞ্জ থানার ওসি বিল্লাল উদ্দীন জানান, একমাত্র ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী হওয়ায় দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন আয়শা বেওয়া।ঈদুল আজহার দিন কোরবানির মাংস বিতরণ শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে হত্যার পর দরজা এবং বাড়ির গেইট বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়।”

এক পর্যায়ে তার নিকট ত্মীয়রা খোঁজাখুঁজি শুরু করলে শুক্রবার রাতে তালা ভেঙে ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এদিকে পারিবারিক বিরোধে আসাদুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম।

তিনি বলেন, আসাদুলের মা করিমন বেওয়ার সঙ্গে খালা নারগিছ বেগমের বিরোধ চলছিল। এর জেরে খালাত ভাই নাজিম উদ্দীন বাঁশ দিয়ে পিটিয়ে তাকে গুরুত্র আহত করে।

পরে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি।

আসাদুল গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতো। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল বলে জানিয়েছে পরিবার।