২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ঢাকার কেরানীগঞ্জে ৯৮০টি ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 12:00 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

আটক মো. আরিফ হোসেন (৩৫) উপজেলার ধর্মশুর এলাকার বাসিন্দা।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের এসআই মো. আরিফ তালুকদার জানান, শুক্রবার গভীর রাতে নিজের এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরিফের শরীরে তল্লাশি করে ৯৮০টি ইয়াবা পাওয়া যায়।