২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিস্তলসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ‘তালিকাভুক্ত’ এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

গ্রেপ্তার মো. মিজানুর রহমান ওরফে মিলন (৩৮) শ্রীপুর উপজেলার দড়ি খোলাখানী এলাকার ফজলুর রহমানের ছেলে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ শুক্রবার ভোর রাতে বরমী পুরাতন বাসস্ট‌্যান্ড এলাকায় মিজানুরের বাড়িতে অভিযান তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর গাজীপুর জেলা পুলিশের তালিকাভুক্ত একজন ‘সন্ত্রাসী’।