২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের মৃত্যুদণ্ড বহালে মিষ্টি বিতরণ

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 08:10 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার দুপুরে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন মিছিলে নেতৃত্ব দেন।নগরীর বিভিন্ন সড়ক ঘুরে করে দলীয় আবার কার্যালয়ের সামনে শেষ হয় মিছিলটি।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বক্তব্য রাখেন।

মঙ্গলবার সকাল ৯টায় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ কাসেমের রিভিউ আবেদন খারিজ করেছে।  

আপিল বিভাগের একই বেঞ্চ গত ৮ মার্চ মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রাণদণ্ডের সাজাই তাতে বহাল থাকে।