২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার বিকালে উপজেলার রসুলপুরে এলাকায় এ ঘটনা ঘটে বলে গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান।

গুলিবিদ্ধ আল-আমিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিবলু ওরফে শিবুকে (৩২) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের পর অভিযান চালিয়ে পুলিশ ৯ রাউন্ড গুলি ও পিস্তলসহ রাসেল নামে একজনকে আটক করেছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রসুলপুর এলাকায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় স্থানীয় ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহর পক্ষের লোকজনের ওপর হামলা চালায় ইমামপুর গ্রামের মো. রাসেল পক্ষের লোকজন।

“এ সময় চেয়ারম্যানের আত্মীয় আল-আমিন ও শিবু গুলিবিদ্ধ হয়।”

সংঘর্ষের পর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ রাসেলকে আটক করা হয়েছে।

অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।