গোপালগঞ্জে নিখোঁজ শিশুর লাশ নদীতে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার গোপালপুর গ্রামে ঘাঘর নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক।
নিহত আলী মল্লিক (১২) গ্রামের আলম মল্লিকের ছেলে। গোপালপুর করিমুন্নেছা উচ্চবিদ্যালয়ের গেটে আমড়া বিক্রি করতো সে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ১৭ অগাস্ট আমড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আরী। এ ঘটনায় পরের দিন আলীর বাবা আলম মল্লিক কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“শনিবার সকালে ঘাঘর নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পরিবার।”
