২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু পাচার: রাজশাহীতে ১৪ জন আটক

ভারত থেকে অবৈধভাবে গরু ও মহিষ আনার সময় রাজশাহীতে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি মহিষ ও পাঁচটি গরু জব্দ করা হয় বলে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ শ্রীরামপুরে পদ্মার তীরে অভিযান চালায়। সেখানেই গরু ও মহিষসহ ১৪ জনকে আটক করা হয়।

ইফতে খায়ের আলম বলেন, “তারা সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে গরু-মহিষ পাচার করে রাজশাহী সিটি হাটে নিয়ে যাচ্ছিল।”

এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।