২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় বস্তাবন্দি তিন লাশ: গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 01:41 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

পুরনো খবর:

যমুনায় উদ্ধার দুই নারী ও এক শিশুর লাশ শনাক্ত
সিরাজগঞ্জে এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি লাশ

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে শ্রীপুর থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন রবিউল (৩২), নয়ন (২০) ও নিহত নাসরিনের সাবেক স্বামী আল আমিন (৩২)।

সোমবার দুপুরে যমুনা নদী থেকে নাসরিন মন্ডল (৩০), তার ফুপু মেহেরুন আক্তার (৪৮) ও মেহেরুনের পালিত নাতনি জাইমতির (৪) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নাসরিন মন্ডল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের বাদল মন্ডলের স্ত্রী, মেহেরুন আক্তার একই গ্রামের হাদিকুলের স্ত্রী এবং জাইমতি হলো মেহেরুন আক্তারের পালিত নাতনি।

ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার মনির হোসেনের কাপড়ের দোকানে শনিবার দুপুরে এ তিন জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে।

“গ্রেপ্তার আল আমিন হলো নাসরিনের তৃতীয় স্বামী এবং মনির হোসেনের কাপড়ের দোকানের ম্যানেজার, নয়ন ওই দোকানের বিক্রয়কর্মী এবং রবিউল ওই দোকানের মালিকের গাড়ির চালক।

“হত্যার পর লাশ তিনটি তারা মনির হোসেনের গাড়িতে (ব্লু প্রুভক্স প্রাইভেট কার) করে যমুনায় নিয়ে ফেলে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।