১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি লাশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীর স্পার বাঁধ এলাকা থেকে এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 03:56 PM

Updated : 12 Apr 2022, 02:34 AM

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে পুলিশ নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে ভেতরে লাশ পায়।

এর মধ্যে একটি বস্তায় আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশু ও এক নারীর লাশ ছিল। অন্য বস্তায় ছিল আরেক নারীর লাশ। দুই নারীর বয়স আনুমানিক ৩৫ ও ৫০ বছর। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ওসি রাশেদুল বিলেন, এনায়েতপুর স্পার বাঁধের পূর্ব-দক্ষিণ পাশে বড় দুইটি বস্তা ভাসতে দেখে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

“নিহত তিনজনের গলায় রশি পেঁচানো ছিল। তাদের নাক-মুখ দেখে আদিবাসী বলে মনে হয়। শ্বাসরোধে হত্যার পর তাদের লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশগুলোর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এরা একই পরিবারের সদস্য হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।